সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকৌশলী মাসুদ রানাকে (৩০) বেধড়ক পেটালো যুবলীগকর্মীরা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী মাসুদ রানাকে (৩০) বেধড়ক পেটালো যুবলীগকর্মীরা। সোমবার রাতে ঈশ্বরদী শহরের ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাসুদ রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাসুদ রানা রাজশাহী দুর্গাপুর থানার মোকলেছুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী শহরের পশ্চিম পাশের ওভারব্রিজ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সমর্থকদের বিবদমান দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ রানাকে লাঠিসোটা হাতে আসা কয়েকজন যুবক ধাওয়া করে। আতঙ্কে তিনি দৌড় দিলে হামলাকারীদের একজন তার পায়ে লাঠি দিয়ে আঘাত করলে তিনি পড়ে যান। এর পর ৭-৮ জন মিলে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কাবেরী শাহ জানান, তার মাথা, ঘাড়, মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন আছে। পুরো শরীরে কালশিটে রক্তাক্ত দাগ রয়েছে। এ ছাড়া বেশ রক্তক্ষরণও হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘শুনেছি স্থানীয় যুবকরা হামলা করেছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, লাঠিসোটা হাতের যুবকদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। হামলাটি যুবলীগকর্মী সন্দেহের সূত্র ধরেই হয়েছে। আহতের পক্ষ থেকে মামলা বা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকৌশলী মাসুদ রানাকে (৩০) বেধড়ক পেটালো যুবলীগকর্মীরা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯