সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভ্রাম্যমাণ আদালত। এর বিশেষ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিশেষ ধরনের ঠোঙ্গার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার ২টি ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা।

ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমান জানান, মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁয় বাসি মুরগির গ্রিল সংরক্ষণ করা হয়েছিল। যা ফেলে দেয়ার কথা। কিন্তু তারা সেটি আবারও পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করেন। তাও আবার কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে। ফ্রিজটিও ছিল নোংরা। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের ওজন কম দেয়ার বিশেষ ধরনের ঠোঙ্গা ব্যবহার করছিল দুই ফল দোকানি। তাদের ওই বিশেষ ধরনের ঠোঙ্গার ওজন ৫০ গ্রাম। ওই ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের তারা ওজনে কম দিচ্ছিল। এ কারণে ওই দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্রাম্যমাণ আদালত। এর বিশেষ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯