সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোনা মিয়া নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে গণপিটুনির শিকার ওই যুবককে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
অভিযুক্ত সোনা মিয়া সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নূর ইসলামের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই শিশুটিকে ফুসলিয়ে একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে সোনা মিয়া। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা বললে দ্রুত ওই শিশুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এলাকাবাসীর গণপিটুনিতে ধর্ষকও আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯