সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এক স্ত্রী নিয়ে দুই স্বামীর মধ্যে চরম দ্বন্দ্বের অবসান। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট থানা পুলিশের হস্তক্ষেপে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর মধ্যে চরম দ্বন্দ্বের অবসান হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি শুক্রবার রাতে মীমাংসা করে থানা হেফাজত থেকে নিজ নিজ পরিবারের সদস্যদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের আফিজার রহমানের মেয়ে রুমানা খাতুন লিমা (১৮)। প্রেমের সম্পর্ক থেকে প্রায় ৫ মাস আগে লিমা একই এলাকার বিলচাপড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে কাজল মিয়াকে (২২) গোপনে বিয়ে করে। কিন্ত লিমার পরিবারের লোকজন এই বিয়ের বিষয়টি জানতেন না। এ ছাড়া লিমাও তার বিয়ের বিষয়টি প্রকাশ করেনি।

এ অবস্থায় লিমাকে তার পরিবারের লোকজন প্রায় দুই মাস আগে একই এলাকার নবিনগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানার (২৬) সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন। বিয়ের পর নববধূ লিমা স্বামী জুয়েল রানার সাথে এক মাস ঘর-সংসার করে। পরবর্তীতে লিমা বাবার বাড়িতে বেড়াতে এসে জুয়েল রানার সাথে সংসার করতে রাজি হয়নি। তবে লিমাকে নিজের বাড়িতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন জুয়েল রানা।

এ অবস্থায় শুক্রবার বিকেলের দিকে লিমাকে তার প্রেমিক ও প্রথম স্বামী কাজল মিয়ার হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বেড়াতে দেখে জুয়েল রানা। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে জুয়েল রানা। এ সময় লিমাকে স্ত্রী দাবিদার কাজল ও জুয়েল রানার মধ্যে মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে লিমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জুয়েল রানা। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে স্ত্রীসহ স্বামীর দাবিদার দুই যুবককে ধরে থানায় সোপর্দ করে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। মেয়েটি কাজলের সাথে ঘর-সংসার করতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে তাদের পরিবারের সাথে আলোচনা করে নিজ নিজ স্বজনদের জিম্মার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জুয়েল রানা স্ত্রীর দাবি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে গেছে।

দেশের খবর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক স্ত্রী নিয়ে দুই স্বামীর মধ্যে চরম দ্বন্দ্বের অবসান। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯