সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

এক তরুণীকে (১৮) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::পিরোজপুর সদর উপজেলায় এক তরুণীকে (১৮) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) দুপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেন শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার তরুণী।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের সিও অফিসের মোড় থেকে মোটরসাইকেলে করে তরুণীকে কৈবর্তখালী নিয়ে যান শুভ শেখ। সেখানে হাবিল নামে এক ব্যক্তির ঘরে আটকে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। পরে তরুণীকে সেখানে রেখে পালিয়ে যায় তারা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ওই তরুণী মায়ের সঙ্গে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় বসবাস করেন। মোবাইলে সম্পর্কের সূত্র ধরে ওই তরুণীকে ঘুরতে নিয়ে যান শুভ শেখ। কৈবর্তখালী নিয়ে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক তরুণীকে (১৮) দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯