সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ার এবং কনস্টেবল ফয়েজ।
বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নরসিংদী জেলার বাসিন্দা সোবহান মিয়া ও বায়েজিদ বোস্তামী।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আহত এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ারকে সদর আধুনিক হাসপাতাল এবং কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯