সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়া আসছেন আবুল হাসানাত আবদুল্লাহ্ ২২ নভেম্বর শুক্রবার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি , আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি ২২ নভেম্বর শুক্রবার বরিশাল আসছেন । তিনি জাতীয় সংসদ কপ্লেক্স এর বাসভবন থেকে রওয়ানা হয়ে হজরত শাহ জালাল (রঃ) আর্ন্তজাতিক বিমান বন্দর পৌছে নভো এয়ার যোগে বিকাল ৩টা ২০ মিনিটে বরিশালের উদ্দ্যেশে রওয়ানা হবেন ,বিকাল ৪টায বরিশার পৌছাবেন।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বরিশালে সফর কালে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করবেন এবং এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন।























