সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রিফাত হত্যাকাণ্ড : ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, চার আসামির জামিন নামঞ্জুর। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিলুর রহমান স্টাফ রিপোর্টার বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির
বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো.
হাফিজুর রহমান এ চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন। চার্জ গঠনের জন্য গত
৩১ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করতে নির্দেশ দেয়
আদালত। পরে সোমবার সকালে চার্জ গঠন উপলক্ষে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪
আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে আগামী ৮ ডিসেম্বর এ আসামিদের
বিরুদ্ধে চার্জ গঠনের দিন নির্ধারণ করে সব আসামিকে কারাগারে পাঠানোর
নির্দেশ দেন।

রিফাত হত্যা মামলার বাদি পক্ষের মনোনীত আইনজীবী মজিবুল হক কিসলু
জানান, চার্জ গঠনের জন্য বাদি ও রাস্ট্রপক্ষ সময় প্রার্থনা
করেন। এছাড়াও আসামী পক্ষও চার্জ গঠনের জন্য সময় প্রার্থনা করেন। তাই
আদালত আগামী ৮ ডিসেম্বর এ মামলার চার্জ গঠনের সময় তারিখ নির্ধারণ করছেন।
তিনি আরো বলেন, আজ অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণ, আবু
আবদুল্লাহ রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ, মারুফ মল্লিকের জন্য জামিনের
আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। এর আগে মামলার
ধার্য তারিখ থাকা রোববার (১৭ নভেম্বর) রাতে নয়টার দিকে যশোর শিশু কিশোর
উন্নয়ন কেন্দ্র থাকা ১৩ আসামিকে বরগুনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পুলিশ
হেফাজতে সোমবার সকালে আসামিরা বরগুনা পৌঁছে। এরপর সকাল ১০ টার দিকে
বরগুনার কারাগারে থাকা আরিয়ান হোসেন শ্রাবনসহ যশোর থেকে আসা ১৩ আসামিকে
আদালতে হাজির করা হয়।

২৬ জুন বরগুনার সরকারী কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত
১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক;
এ দু ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে
প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। এ মামলার চার্জশিটভুক্ত
প্রাপ্তবয়স্ক আসামি মোঃ মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের
স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর
বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- মো. রাশিদুল হাসান রিশান
ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ
রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), জয় চন্দ্র সরকার চন্দন (১৭), মো.
নাইম (১৭), মো. তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান
নিয়ামত (১৫), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক
(১৭), প্রিন্স মোল্লা (১৫) রাতুল সিকদার জয় (১৬), আরিয়ান হোসেন শ্রাবন
(১৬)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিফাত হত্যাকাণ্ড : ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, চার আসামির জামিন নামঞ্জুর। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯