ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে চিঠি দিয়েছে বিএনপি। দলটির দুই যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন রোববার এ চিঠি নিয়ে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি-২।

ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশের জন্য বিএনপির প্রতিনিধি দলের দেয়া চিঠির বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আমলে অনেক চুক্তি হয়েছে। তারা কোন চুক্তি সংসদে উত্থাপন করেছে। আমি জোর গলায় বলতে পারি, স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনও গোপন রাখা যায় না।

সোমবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমক কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগ মানে দেশ বিক্রি করা’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এসবগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, বিএনপি জামায়াতের মধ্যে ভেতরে ভেতরে সম্পর্ক আগের মতোই রয়ে গেছে।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এসে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ১৪৫(ক) ধারা অনুসরণ করে অবিলম্বে এটি সংসদের আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে এটি পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়। যে পাবলিক অর্থাৎ সাধারণ মানুষই হচ্ছে সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চিঠি

আপডেট সময় : ০৫:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯