সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্ত এলাকায় বিজিবি এক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।
সোমবার ভোর ৫ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে এক অভিযান চালায়।এসময় সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানার কামারপাড়া গ্রামের আজিম মাষ্টারের আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে আম বাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামি বিহীন একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার

আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬