আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ৫৮দিনের নিষেধাজ্ঞা…
- আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধি মোঃনাঈম হাওলাদার।
নদী ও সমুদ্রে সরকারের মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ ১১ জুন মধ্যে রাত থেকে শেষ হচ্ছে তাই পটুয়াখালী উপকূলীয় জেলেদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে এই এই লক্ষ্যে পটুয়াখালীর জেলার অর্ধ লক্ষ নিবন্ধিত জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অনেক জেলেরা আবার প্রস্তুতি শেষে সাগর মোহনায় অবস্থান করছেন যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে মাছ ধরায় নামতে পারেন পটুয়াখালী আলীপুর মৎস্য বন্দরের জলিল (৪৩) নামের এক জেলে আজকের ক্রাইম নিউজ জানায় দীর্ঘ ৫৮ দিন পর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তারা খুশি তবে সমুদ্রে অবৈধ ট্রলিং টলারে দৌরাত্মে সাধারণ জেলেদের মাছ ধরায় ব্যাহত ঘটে তাদের জাল ছিড়ে নিয়ে যায় তাছাড়া এই ট্রলিং ট্রলারে ছোট বড় সবধরনের মাছ ধরা পরে তাই সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা করতে হলে অবৈধ ট্রলিং টলার বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


















