সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিরামপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫৩৩ পিস ট্যাপেন্টাডল জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শফিকুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান চিরুনি অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে। পৃথক দুটি অভিযানে মোট ৫৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কচুয়া-মির্জাপুর শালবাগান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাক (৫১) ও মোঃ মতিয়ার রহমান (৩৫)-কে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিনে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে পৃথক অভিযানে মোঃ রুহুল কবির (৩৩)-কে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক কারবারের সুযোগ দেওয়া হবে না এবং মাদকের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশের ধারাবাহিক এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫৩৩ পিস ট্যাপেন্টাডল জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬