সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

প্রতিবন্ধী যুবককে মারপিট করে আহত করার দুই পুলিশ সদস্যকে ক্লোজ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মন্ডলের বিরুদ্ধে রাজু মন্ডল (২২) নামের প্রতিবন্ধী যুবককে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার লোকজন পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এসআই পুষ্পল মন্ডল ও ক্যাম্পের নায়েক খালেককে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় রংপুর পুলিশ ক্যাম্পে ওই প্রতিবন্ধী নির্যাতনের শিকরা হন। নির্যাতনের শিকার রাজু মন্ডল ওই এলাকার অধীর মন্ডলের ছেলে।

এলাকাবাসী অভিযোগ করেন, শনিবার ঠাকুরণতলা রাস উৎসবে মিউজিক বক্সের সামনে আনন্দ উল্লাস করার সময় রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মন্ডল তাকে বেধরক মারপিট করে আহত করে। এ বিষয়ে এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারও কথায় কর্ণপাত করেনি ওই পুলিশ কর্মকর্তা। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রেজাউল করিমে বলেন, এলাকাবাসীর সঙ্গে রংপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মন্ডল ও ক্যাম্পের নায়েক খালেককে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধী যুবককে মারপিট করে আহত করার দুই পুলিশ সদস্যকে ক্লোজ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯