সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::বরিশালের উজিরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে ওই ছাত্রী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্ষণের ঘটনায় ওই ছাত্রী শুক্রবার (১৫ নভেম্বর) নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার দু’জন হলো বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার আয়নাল বয়াতীর ছেলে নুরুল ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জের কোটালীপাড়ারার কালারবাড়ি এলাকার আলী আকবরের ছেলে তরিকুল ইসলাম (১৯)।

মামলা সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিলে বাড়ির পাশের ওমর খানের মাছের ঘেরের কর্মচারী নুরুল ও তরিকুল।

এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় ওই স্কুলছাত্রীর মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায় নুরুল ও তরিকুল। এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা ছয় বছরের ছোট চাচাতো বোনকে ভয় দেখিয়ে পাঠিয়ে দেয় দু’জন।

পরে তারা ওমর খানের ঘেরের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে সেই ছাত্রীকে। ধর্ষণ শেষে রাত ১০টার দিকে তার হাত-পা-মুখ বেঁধে ঘেরের পানিতে গলা পর্যন্ত চুবিয়ে রাখে।

স্বজনরা ওই ছাত্রীর চাচাতো বোনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে ঘেরের পুকুর থেকে মুখে পলিথিন ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। গ্রামবাসী ওই দু’জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, দুই যুবককে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯