সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৬)।

পুলিশের দাবি, নিহত সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল ডাকাত দল ধরতে যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করে। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ সাদ্দামের মরদেহ পাওয়া যায়। এসময় ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯