সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারের ১০ নম্বর বিল্ডিং সংলগ্ন ডোবা থেকে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরের চরের বাড়ি এলাকার​ স্টাফ কোয়ার্টারের ১০ নম্বর বিল্ডিং সংলগ্ন ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা জানান, একটি কুকুর কচুরিপানা ভর্তি ওই ডোবা থেকে এক নবজাতকের মরদেহ টেনে তুলে আনে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

আনুমানিক গত পাঁচ থেকে সাত দিন আগে নবজাতকটিকে কাঁথায় পেঁচিয়ে ডোবায় ফেলা হতে পারে। যে কারণে মরদেহ অর্ধগলিত হয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।

নবজাতকটিকে কে বা কারা এবং কেন ফেলেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯