সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

র‌্যাব-৮ এর অভিযানে জলদস্যু গ্রেফতার,অস্ত্র উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল ১১ নভেম্বর ২০১৯ তারিখ পিরোজপুর জেলার সদর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, ইলিশ মৌসুমে জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য জলদস্যু সাইদুল ইসলাম হাওলাদার@শহিদুল(৪০) পিরোজপুর জেলার সদর থানাধীন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। উল্লেখ্য ফেরিঘাট এর উত্তর-পশ্চিমে ইঞ্জিন চালিত অনেক মাছ ধরার নৌকা বাঁধা অবস্থায় থাকে। গোয়েন্দা তথ্য হতে জানা যায় জলদস্যুদল এই সকল নৌকা ডাকাতি কাজে ব্যহারের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান নেয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত ২৩.৪৫ ঘটিকায় উল্লেখিত স্থানে গোপনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদল পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা একজনকে আটক করে। পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে, তারা ডাকাতি করার উদ্দেশ্যে শরণখোলা হতে এসেছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে সমগ্র এলাকা তল্লাশি করলে উক্ত স্থান হতে (ক) ০১ টি বিদেশী একনালা বন্দুক, (খ) ০২ টি দেশীয় একনালা বন্দুক (গ) ০২টি রামদা, (ঘ) ০৯ রাউন্ড গুলিসহ অন্যান্য ব্যবহার্য্য জিনিস পত্র উদ্ধার করা হয়।

ধৃত আসামী তার নাম (১) সাইদুল ইসলাম হাওলাদার@শহিদুল(৪০), পিতা- মৃত সৈয়জদ্দিন হাওলাদার, সাং- রতিয়া রাজাপুর, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট বলে জানায়। তার নামে শরণখোলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮ এর অভিযানে জলদস্যু গ্রেফতার,অস্ত্র উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯