সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীর ওপর বোমা হামলা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী শেখ সানি সুইটের ওপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ নভেম্বর) রাতে পৌর শহরের বাগানপাড়ায় নিজ বাসার সামনে এ হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা পৌর শহরের বাগান পাড়ার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে সুইট মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কচটেপ মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন।
এ ঘটনার খবর পেয়ে হামলার শিকার যুবলীগ কর্মী সুইটকে দেখতে হাসপাতালে যান জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ দলের নেতাকর্মীরা।
বোমা হামলার শিকার যুবলীগ কর্মী সুইট বলেন, ‘সোমবার জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসি। রাতে বাড়ির কাজ শেষে বাইরে বের হলে দুটি মোটরসাইকেলে হেলমেট পড়া চারজন এসে তাকে উদ্দেশ্য করে একটি বোমা ছোড়ে। বোমা বিস্ফোরিত হলে আমি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলি।’
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল। এ সময় সাদা স্কচটেপ মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
Show quoted text

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীর ওপর বোমা হামলা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯