সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে থেকে নারীসহ ছাত্রলীগ নেতা আটক। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ৪১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এক কলেজছাত্রীকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের সময় সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারকে (২৮) আটক করা হয়েছে।

সোমবার বিকেলে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নগরীর গির্জা মহল্লা আবাসিক হোটেল ইম্পেরিয়ালের ৪০৮ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই কলেজছাত্রীকেও আটক করা হয়।

রাসেল হাওলাদার গৌরনদী উপজেলার বড়দুলারী এলাকার জব্বার হাওলাদারের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের ডিগ্রির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালানো হয়। এ সময় ৪০৮ নম্বর কক্ষ থেকে রাসেল হাওলাদার ও এক কলেজছাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এ সময় কলেজছাত্রীকে নিজের স্ত্রী পরিচয় দেন রাসেল। এরপর তাদের বিয়ের কাগজপত্র দেখতে চাওয়া হয়। পরে কলেজছাত্রী জানায় তিনি রাসেলের প্রেমিকা।

এসআই মো. মহিউদ্দিন আরও বলেন, সোমবার সকালে তারা হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজারের কাছে কক্ষ নেয়ার সময় রাসেল কলেজছাত্রীকে স্ত্রী বলে পরিচয় দেন। হোটেলের রেজিস্টারে তাই লেখা রয়েছে। পরে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং উভয়ের অভিভাবককে ফোন দিয়ে আসতে বলা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নরেশ কর্মকার বলেন, আটক দুজনের অভিভাবকরা ডিবি কার্যালয় এসে তাদের পরিচয় নিশ্চিত করেন। উভয়পক্ষের অভিভাবকরা বলেছেন, রাসেল ও কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আজই তাদের বিয়ে দেয়া হবে। ছেলে ও মেয়ের এমন কার্যকলাপে ক্ষমা চেয়েছেন অভিভাবকরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে থেকে নারীসহ ছাত্রলীগ নেতা আটক। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯