সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে কথিত দুই সাংবাদিকসহ ০৪জনকে ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক
ঝালকাঠিতে কথিত দুই সাংবাদিকসহ ০৪জনকে ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকালে ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহারের নেতৃত্বে ঝালকাঠি-রাজাপুর আঞ্চলিক সড়কের গাবখান সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত বাংলা টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য মো. নজরুল ইসলাম, অনলাইন পোর্টাল দাবানল ডট কমের নির্বাহী সম্পাদক কাজী মারুফ হোসেন ইরান, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রিংকু ও তাদের বহনকারী মটোরসাইকেল চালক শাওন মন্ডল।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্যে গাবখান সেতু এলাকায় যানবাহনে তল্লাসী চালাচ্ছিল ডিবি পুলিশ। এসময় রাজাপুর থেকে ঝালকাঠির উদ্দেশ্যে আসা একটি মোটোরসাইকেল আরোহীদের দেহ তল্লাসী করে সাংবাদিক নজরুল ইসলামের কাছে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সকলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্তা আরো জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কথিত দুই সাংবাদিকসহ ০৪জনকে ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৬:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯