বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিওড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আশরাফ আল মুতী (সায়হাম)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম নুরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৪নং দিওড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রেজওয়ান আলী, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, জিয়া সাইবার ফোর্স বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জেমি এবং বিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান। এ ছাড়া বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল হাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবাইদুর রহমান (শেলী খান)। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (মোস্ত) ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার বিষয়ে আলোচনা করেন তাঁরা।বক্তারা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দিওড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এ সময় বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)-এর সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নয়ন মিয়া, মোঃ শফিকুল ইসলাম ও রানা সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও র্যালি সম্পন্ন হয়।





















