১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
পটুয়াখালীর বাউফলে ইলিশ ধরার অপরাধে তিন পুলিশ সদস্য‌কে সাম‌য়িক বরখাস্ত করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে ইলিশ ধরার অপরাধে তিন পুলিশ সদস্য‌কে সাম‌য়িক বরখাস্ত করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে তিন পুলিশ সদস্য‌কে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২১ অ‌ক্টোবর) রা‌তে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌নোয়ার হো‌সেন তালুকদার ‌বিষয়‌টি জানান।

বরখাস্তকৃতরা হ‌লেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার উপ-প‌রিদর্শক (এসআই) আ‌নিসুর রহমান, কন‌স্টেবল মোহাম্মদ আলী ও জুল‌ফিকার।

রোববার (২০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলীয়া নদীর ধুলিয়া পয়েন্টে মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার কনস্টেবল জুলফিকার ও মোহাম্মদ আলীকে আটক করে স্থানীয় প্রশাসন। ওই অভিযানে আরও চার জেলেকে আটক করা হয় এবং জব্দ করা হয় মা ইলিশ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে। অভিযানকালে তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ ধরার সময় একটি ট্রলার আটক করা হয়। ওই ট্রলার থেকে বরিশাল বন্দর থানার জুলফিকার ও মোহাম্মদ আলী নামে দুই পুলিশ সদস্য ও চার জেলেকে আটক করা হয়। অভিযানের সময় স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019