সংবাদ শিরোনাম ::
বরিশাল নগরীতে চোরাই মোবাইল সহ দুজনকে আটক। আজকের ক্রাইম নিউজ ডট কম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন:বরিশাল নগরীতে চোরাই মোবাইল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর মুনসুর কোয়াটার এলাকা থেকে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, স্থানীয় দৈনিক আলোকিত বরিশালের ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুল ইসলাম ও তার সহযোগী মনিরুল ইসলাম তপু।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম পিপিএম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং এদের বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মোবাইল চুরির অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


























