সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

৯ দিন আটকে রেখে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ৩৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯ দিন আটকে রেখে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
নরসিংদীর মাধবদীতে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৯ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে এ অভিযোগের ভিত্তিতে অপহরণকারী দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আসামিদের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দেবাই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুজন (২৭) ও তার সহযোগী একই থানার সাতগ্রাম গ্রামের মধু মিয়ার ছেলে রুবেল (২৬), ময়মনসিংহ সদর থানার রহমতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ফয়সাল মিয়া (২০), লালমনিরহাট সদরের চরকুলাঘাপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে আছাদুল ইসলাম ও মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামের নিশাত মোল্লার ছেলে শাকিল মোল্লা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ৫ অক্টোবর ওই কিশোরীকে তারা মাধবদী থানার দরগাবাড়ি থেকে অপহরণ করে ৯ দিন আটকে রেখে গণধর্ষণ করে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ও ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার জানায়, ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে মাধবদীর দরগাবাড়ি এলাকার সড়ক থেকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে অজ্ঞাত একটি অপহরণকারী চক্র।

চারদিন পর ৯ অক্টোবর মেয়েটির বাবার মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ১২ অক্টোবর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাধবদী থানায় মামলা দায়ের করেন মেয়েটির বাবা। মামলা করার পর মুক্তিপণ দাবি করা মোবাইল নম্বর ট্র্যাকিং শুরু করে পুলিশ। পরে রুবেল নামে অপহরণকারী চক্রের এক সদস্য মুক্তিপণের টাকা নিতে আশুলিয়ার নরসিংহপুর এসে পুলিশের হাতে আটক হয়।পরে আটককৃত রুবেলের দেওয়া তথ্য মতে, সাভারের গোমাইল উত্তর পাড়ার একটি বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ দিন আটকে রেখে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯