ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ভোলার চরফ্যাশনে এক হালি ইলিশ কিনে চার জনকে এক বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি এফভি রাজিয়া সুলতানা নামের একটি ট্রলার ভিড়িয়ে প্রতি হালি ইলিশ ৬শ টাকা দরে বিক্রি করা হচ্ছিলো। কিন্তু ম্যাজিস্ট্রেট আর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ট্রলার নিয়ে মায়া ব্রিজ সংলগ্ন খালে গা ঢাকা দেয়। পুলিশ সেখান থেকে মাছসহ ট্রলারটি আটক করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন জানান, প্রায় বিশ মন ইলিশসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১২টি এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাছ আটকের সংবাদ পেয়ে কিছু দুচ্চরিত্রা ব্যক্তি এবং নাম সর্বস্ব সংবাদপত্রের কতিপয় হলুদ সাংবাদিক বিভিন্ন এতিমখানা, ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে বিতরনকৃত মাছ গ্রহন করে। অথচ খোজ নিতে গিয়ে কেরামতগঞ্জ কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ সোলায়মান’র কাছে মাছ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমাদের মাদ্রাসার নামে কেউ মাছ নিয়ে থাকলে সেটা মিথ্যাচার, আমরা মাছ পাইনি। আটক ট্রলারটি দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির জিম্মায় রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১ হালি করে মা ইলিশ কিনে নিয়ে যাওয়ার সময় আটক করা হয় আমির হোসেন, কাশেম, রাকিব ও জসিম নামের ৪ ব্যাক্তিকে। তাদের প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, এদের বাড়ি নুরাবাদ ও আবদুল্লাহপুর ইউনিয়নে। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, দন্ডিত ৪ জনকে হাজতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার চরফ্যাশনে এক হালি ইলিশ কিনে চার জনকে এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯