ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ভোলার ১০ জেলের কারাদন্ড ইলিশ ধরার অপরাধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার সময় মাছ ও কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সদস্যরা। এছাড়া তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে ২১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলেকে আটক করা যায়নি।

বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন ও চরফ্যাশনের মো. রুহুল আমিন পৃথকভাবে এসব অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ভোলা সদরের মো. সিরাজ মাঝি (৪৫), মো. জাহাঙ্গীর মাঝি (৫০), দুলাল হাওলাদার (৩০), হান্নান মোল্লা (১৯) ও আ. রহিম ৩২)। চরফ্যাশনের মো. কামাল (৩০), মো. বেলাল (২০), মো. রশিদ (৪০), মো. জসিম (৩২) ও মো ইলিয়াস (২৫)। এরা চরফ্যাশন উপজেলার ফাতেমাবাদ গ্রামের বাসিন্দা।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সেই নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলা সদরের তুলাতলি এলাকায় মেঘনা নদী থেকে ৫ জেলেকে ৫ হাজার মিটার জালসহ এবং চরফ্যাশন উপজেলার সামরাজ এলাকায় ৫ জেলেকে ১ হাজার মিটার জাল ও ৫ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোলা সদরের ৫ জেলেকে ১ বছর এবং চরফ্যাশন উপজেলার ৫ জেলেকে ১ মাস কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, একই সময় তজুমদ্দিন থেকে ২০ হাজার ও মনপুরা থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার ১০ জেলের কারাদন্ড ইলিশ ধরার অপরাধে

আপডেট সময় : ১০:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯