সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিপুল পরিমান সরকারি ওষুধ পাচারের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপুল পরিমান সরকারি ওষুধ পাচারের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আটক
বিপুল পরিমান সরকারি ওষুধ পাচারের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আটক
কক্সবাজার শহরে সরকারী হাসপাতালের ওষুধ পাচারের সময় শ্যামল পাল (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ সরকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। শ্যামল পাল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।

সোমবার বিকাল ৪ টায় শহরের ঝাউতলা গাড়িরমাঠ ৫নং গলি এলাকায় মজুদ করার সময় শ্যামল পালকে হাতেনাতে আটক করা হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ৩ টার দিকে একটি বাসে করে সরকারী লগো সম্বলিত বিপুল পরিমাণ ওষুধের কার্টুন গাড়ির মাঠ এলাকায় নিয়ে আসে শ্যামল পাল নামে ওই ব্যক্তি।

পরে প্রত্যক্ষদর্শীরা ঝাউতলা নারী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটির সভাপতি ফাতেমা আনকিজ ডেইজিকে বিষয়টি অবহিত করেন।এসময় তাৎক্ষণিক ডেইজি স্থানীয়দের নিয়ে সেগুলো পাচার ঠেকানোর চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ওষুধসহ শ্যামল পালকে হাতেনাতে আটক করে।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ভৌমিক জানান, স্থানীয়রা ওষুধগুলো আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওষুধগুলো জব্দ করা হয়। এসময় পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীর প্রাথমিক বর্ণনা অনুযায়ী জব্দকৃত ওষুধের মধ্যে ২ হাজার ৪০০ স্যালাইন সেট ও ১০০ টি স্যলাইন রয়েছে।

তিনি আরও বলেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামগুলো চুরি করে ঝাউতলাস্থ তার বাসায় মজুদ করার জন্য নিয়ে এসেছিল পাচারকারী। কিন্তু বাসায় মজুদের আগে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেগুলো জব্দ করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, পাচারকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ তার একার পক্ষে হাসপাতাল থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামগুলো বের করে আনা সম্ভব নয়।

তার সাথে হাসপাতালের স্টোর কিপারসহ সংশ্লিষ্ট আরও অনেকের যোগসাজস থাকতে পারে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপুল পরিমান সরকারি ওষুধ পাচারের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আটক

আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯