সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

সন্তানের খাবার না জোগাতে পেরে মায়ের আত্ম হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ৯০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্য প্রতিবেদকঃফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্তানের খাবার জোগাতে না পেরে আত্মহত্যা করেছেন দুই সন্তানের এক জননী। রোববার সকালে উপজেলা হামিরদী ইউনিয়নের ভিমিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম সালমা বেগম (৩২)। তিনি ওই গ্রামের তাবিজ বিক্রেতা ইকরাম মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় গ্রামবাসী জানান, রোববার (৬ অক্টোবর) সকালে রান্না শেষে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সালমা বেগম আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার এসআই আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধু দীর্ঘ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নিজের চিকিৎসা ও সন্তানদের জন্য খাবার জোগার করতে না পারায় তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে সেজন্যই তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানের খাবার না জোগাতে পেরে মায়ের আত্ম হত্যা

আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯