সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : পুকুরে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে এবং তাদের ফুফাতো বোন ঝর্না আক্তার (৩) পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে সকাল ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯