সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ছিনতাইয়ের নতুন কৌশল -ধাক্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম অফি: যার কাছ থেকে টাকা-স্বর্ণ ছিনতাই করা হবে, আগে থেকে তাকে অনুসরণ করা হয়। সুবিধামতো কোনো জায়গায় এসে দলের একজন গিয়ে তাকে ধাক্কা দেন। এরপর বিতণ্ডায় জড়ান ও মারধর শুরু করেন। অন্য ছিনতাইকারীরা তাকে ঘিরে রাখেন। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি কেউ সেরে ফেলেন। চার যুবককে গ্রেপ্তারের পর ছিনতাইয়ের নতুন এ কৌশলের কথা জানাল নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ষোলশহর, দুই নম্বর গেইট, ফরেস্ট অফিস এলাকা ও শপিং কমপ্লেক্সের আশপাশে অভিযান চালিয়ে মো. আরিফ ওরফে আসিফ (২৬), মো. আরমান (২৪), আল মাহিন ওরফে আব্দুল্লাহ রিজভী (২২) ও রবিউল আলম ওরফে রবিন (২০) নামের চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) রুহুল আমিন একুশে পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টার্গেট ব্যক্তিকে ধাক্কা দিয়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেছেন। আরিফ ও আরমানের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার আরিফ দুই নম্বর গেইট এলাকায় চাঁদাবাজি করে আসছিল বলেও আমরা তথ্য পেয়েছি। সে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার আসামি। আরিফ জানিয়েছে, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে অন্যান্য আসামিদের একত্রিত করে ধাক্কা দিয়ে ছিনতাইয়ের কৌশল বের করে ছিনতাই করে আসছিল।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাইয়ের নতুন কৌশল -ধাক্কা

আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯