সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

প্রধানমন্ত্রীর চার পাশে কিছু সংখ্যক নেতাকর্মী আছে ব্যাংক কেলেঙ্কারি তে জড়িত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি-লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অস্প্রদায়িকতার অবসানে ১৪ দলের কর্মসূচির বিপরীতটাই ঘটেছে এ যাবৎকাল।
|আরো খবর

রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসব কথা বলেন সাবেক মন্ত্রী মেনন।

তিনি বলেন, রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া সাম্প্রতিক অসাধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে যৌক্তিক পরিণতির দিকে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনার চারপাশে যারা রয়েছে, তাদের মধ্যে কিছু নেতা শেয়ার বাজার দুর্নীতি ও ব্যাংক কেলেংকারির সাথে জড়িত।

পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে মেনন বলেন, গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে। কিন্তু রাজনৈতিক মানকে উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতি কাজে লাগানো যাবে না।

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সস্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর চার পাশে কিছু সংখ্যক নেতাকর্মী আছে ব্যাংক কেলেঙ্কারি তে জড়িত

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯