সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, যারা ওয়ারেন্টভুক্ত আসামি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাদের ছাড়া পুলিশ কাউকেই ধরছে না।
রোববার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নির্বাচন কমিশনের অধীনে নিরাপত্তা বাহিনী ন্যাস্ত হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনী তৈরি আছে। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাই প্রস্তুত। সবকিছু নির্বাচন কমিশনের মাধ্যমে, তাদের নির্দেশনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি।

তিনি বলেন, আশা করছি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু একটি নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী যেখানে যা প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশন যেভাবে যা দেবে আমরা তৈরি আছি। আমাদের সুপারিশগুলো নির্বাচন কমিশনকে দিচ্ছি। সে অনুযায়ী বাকি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন স্থানে কাউন্সিলর প্রার্থীসহ হয়রানিমূলক গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তালিকাভুক্ত আসামি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে তাদের ছাড়া পুলিশ কাউকে ধরছে না। ওয়ারেন্ট ছাড়া কাউকেই ধরা হচ্ছে না।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখনও কোনোটাই মনে হচ্ছে না। যদি থাকে নির্বাচন কমিশন থেকে লিস্ট আসবে, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বইমেলার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা রয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব যা প্রয়োজন হয় প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় বিজিবিও প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০