সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দর্শনায় কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার তিতুদহে কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় চিকিৎসা শেষে বাড়িতে মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ৬৩ নম্বর আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁ’র মেয়ে ঐশী সাধু খাঁ (১৩) মারা গেছে।শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।কিন্তু বাড়ির লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে না নিয়ে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসলে তার মৃত্যু হয়। ঐশীর মা জানায়, তার বাবা কযেকদিন আগে বড় মেয়েকে মোবাইল কিনে দিয়েছে। সেই থেকে ছোট মেয়ে ঐশী মোবাইল নেওয়ার বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় বাবা তাকে কিনে না দেওয়ায় অভিমানে ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির সকলের অজান্তে ঘাসমারা বিষপান করে। বিষপানের পর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করেছিল। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিশোরীর মা-বাবা আবেদন করার কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় মৃত্যু

আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩