সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নৌকায় ভোট না দিলে ভাতা কার্ড বাতিলের হুমকি সমাজসেবা কর্মীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: নৌকায় ভোট না দিলে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড বাতিল করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমের বিরুদ্ধে। তিনি ভাতাভোগীদের ফোন দিয়ে এমন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া আব্দুল হাকিম সরকারি বিধিমালা উপেক্ষা করে নৌকার প্রচারে অংশ নিচ্ছেন। নৌকার বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল মমিন মণ্ডলের পাশের চেয়ারেও তাকে বসতে দেখা গেছে।

মাসুদ রানা নামে এক যুবকের ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা যায়, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় নৌকার প্রার্থী আব্দুল মমিনের সঙ্গে একই সারির চেয়ারে বসে আছেন আব্দুল হাকিম। অপর এক ছবিতে দেখা যায়, রাজাপুর ইউনিয়নের মকিমপুর মাদরাসা মাঠে নৌকার একটি নির্বাচনী সেন্টার কমিটি গঠনের সভায় তিনি বক্তব্য দিচ্ছেন।

এদিকে বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের প্রতিবন্ধী ভাতাভোগী রহমত আলী জানান, আব্দুল হাকিম স্যার আমাকে ফোন দিয়ে নৌকা মার্কায় ভোট দিতে বলেছেন। আমাকে আরও বলেছেন, তোমার সঙ্গে আরও যারা বয়স্ক ও বিধবা ভাতাভোগী, তাদেরকেও নৌকায় ভোট দিতে বলবে। আব্দুল মমিন মণ্ডলকে ভোট না দিলে কার্ড বাতিল করে দেওয়া হবে। রহমত বলেন, চার হাজার টাকা দিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড করেছি। এখন দুশ্চিন্তায় আছি, কি করব।

বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, আব্দুল হাকিম একজন সরকারি চাকরিজীবি হয়েও প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিনের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি ২০ ডিসেম্বর রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী সেন্টার কমিটি গঠনকালে বক্তব্যও দিয়েছেন।

আব্দুল হাকিম অভিযোগ অস্বীকার বলেন, এসব অভিযোগ ভুয়া। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, বিকেল ৫টায় ফিরি। আমাদের ভোট চাওয়ার সুযোগ নাই। ছবিগুলো হয়তো এডিট করে দিয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া জানান, ডকুমেন্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডকুমেন্ট ছাড়া কোনো মন্তব্য করতে পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নৌকায় ভোট না দিলে ভাতা কার্ড বাতিলের হুমকি সমাজসেবা কর্মীর

আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩