সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল -৩ আসনে আ’লীগ ও জাপার প্রার্থীকে আচারণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১ বরিশাল -৩(বাবুগঞ্জ -মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে কারণ দর্শানোর নোটিশ(শোকজ) প্রদান করা করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নোটিশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় তাদের কাছে ব্যাখ্যা চেয়ে তলব করা হয়েছে।

নোটিশে ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার প্রার্থীদের কে নোটিশ দেন বরিশাল -৩(বাবুগঞ্জ -মুলাদী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বরিশালের বিচারক চন্দন কান্তি নাথ। কারণ দর্শানোর নোটিশে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে বলা হয়েছে গত ২৯ নভেম্বর(টিপু) ও ৩০ নভেম্বর (খালেদ হোসেন) তারিখে ১১.৩০ মিনিটে ও ১২.৪৫ মিনিটের সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রাস্তা ঘাট দখল করে র‌্যালি বের করেন। এতে ব্যান্ড পার্টি ও মিউজিক সিস্টেম ছিল এবং একাধিক যানবাহন সহ মিছিল বের করেন। এতে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীন বিধি ৮( ক) এবং ৮(খ) এবং ১৮ আইনের লঙ্ঘনের শামিল। এ জন্য আপনাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ সহ বাংলাদেশ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না। তা আগামী ৩ ডিসেম্বর এর মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল -৩ আসনে আ’লীগ ও জাপার প্রার্থীকে আচারণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০১:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩