সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া, বিমানের জরুরি অবতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। আর তাতেই হার মানল বিমান। বাধ্য হলো জরুরি অবতরণে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা বাস্তবে ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লুফথানসার একটি বিমান ব্যাংকক যাচ্ছিল। এটি দিল্লির আকাশে উড্ডয়নকালে এক দম্পতি তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান বিমানের ক্রুরা। পরে এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের একজনকে নামিয়ে দেওয়া হয়।

বিমানের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়া ওই স্বামী-স্ত্রী জার্মান ও থাইল্যান্ডের নাগরিক। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী পাইলটের সাহায্য চান। পরে তারা পরিস্থিতি শান্ত করতে না পেরে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হন। তাদের নামিয়ে দিয়ে পরে গন্তব্যে রওনা দেয় বিমানটি।

বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালকের একটি সূত্র জানিয়েছে, বিমানটি প্রথমে পাকিস্তানে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল। পরে সেখানে অনুমতি না পেয়ে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে স্বামীকে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান থেকে নামিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি জার্মান দূতাবাসকে অবহিত করা হয়েছে। তাকে জার্মানে ফেরত পাঠানো হবে নাকি ভারতের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া, বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩