সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আয়কর রিটার্ন না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আয়কর রিটার্ন না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বন্ধ
পিয়ন থেকে শুরু করে দারোয়ান কিংবা অফিস সহকারী- চলতি অর্থবছর থেকে সকল সরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-টিআইএন সংগ্রহ করে রিটার্ন দাখিল না করলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।
এতোদিন সব সরকারি চাকরিজীবীদের রিটার্ন দাখিল করতে হতো না। যাদের মূলবেতন ১৬,০০০ টাকা বা তার বেশি শুধুমাত্র তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল।

চলতি অর্থবছরে নতুন আয়কর আইন করেছে সরকার। তার বিভিন্ন ধারায় সকল গণকর্মচারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বলা হয়েছে, গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, যেসব কর্মচারীর বেতন করসীমার চেয়ে কম, তাদের কোন কর দিতে হবে না। তবে সবাইকে রিটার্ন দাখিল করতে হবে।

এ নির্দেশনার পর করমুক্ত আয়সীমার চেয়ে কম বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে ভীতি কাজ করছে বলে জানা গেছে। সরকারি অফিসের অনেক পিয়ন, দারোয়ান ও অফিস সহকারীরা ঘুষ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বেতন কম হওয়া সত্ত্বেও নিজের নামে বড় অংকের অর্থ সঞ্চয়পত্র সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ রয়েছে, তাদের উৎকণ্ঠা আরও বেশি।

সকল সরকারি কর্মচারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিধানকে যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অনেক অল্প বেতনধারী কর্মচারীর একাধিক বাড়িসহ বিপুল সম্পদ রয়েছে। তাদের বেতনের বাইরে আরও আয় থাকতে পারে। রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় সরকার তার সম্পদের তথ্য পাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩,৯৬,৮১৮ জন। এর মধ্যে ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীর সংখ্যা ১২,১৭,২৬৪ জন। ১১তম থেকে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূলবেতন ৮২৫০ টাকা থেকে ১৬০০০ টাকা পর্যন্ত, যা করমুক্ত আয়সীমার চেয়ে কম। চলতি অর্থবছর করমুক্ত আয়সীমা ৩.৫০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আয়কর রিটার্ন না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বন্ধ

আপডেট সময় : ০৭:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩