সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

গৌরনদীর ধর্ষণ চেষ্টা ও মাদক মামলার দুইজন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

ধর্ষণ চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা পায়নি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ ঢাকায় অভিযান চালিয়ে পালিয়ে থাকা আসামি মতলেব বেপারীর ছেলে মানিক বেপারীকে (৪৬) রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।একই অভিযানে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আজকের ক্রাইম নিউজের প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, বুধবার দিবাগত রাতে থানার এএসআই আসাদুল ইসলাম,এএসআই আমিনুল ইসলাম ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেপ্তার করে। সে (রানা) গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে। একই অভিযানে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণের চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক বেপারীকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে। সে (মানিক) গৌরনদীর বয়সা গ্রামের মতলেব বেপারীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীর ধর্ষণ চেষ্টা ও মাদক মামলার দুইজন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩