সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বিদেশিসহ ১৬ জন নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বিদেশিসহ ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪২ জন। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
সোমবার আরেকুইপা অঞ্চলের কারাভেলি শহরে একটি যাত্রীবাহী বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

আরেকুইপা অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রধান দেম্বার মুনোজ লোজাদা জানান, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। রাজধানী লিমা থেকে আরেকুইপা যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। এতে চার বিদেশিসহ ১৬ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছেন। নিহত বিদেশিদের মধ্যে দুইজন জার্মান নাগরিক।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নাজকা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজন আমেরিকান এবং বাকি দুইজন ব্রাজেলিয়ান।

অঞ্চলটির পাবলিক পরিবহন সেক্টরেরর প্রধান জর্জ বেলট্রান বলেছেন, ধারণা করা হচ্ছে বাসটি অত্যাধিক গতির কারণেই দুর্ঘটনায় পড়েছে। যেটি ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।

পেরুর অধিকাংশ সড়ক বিপজ্জনক আন্দেজ পর্বতমালার ভেতর দিয়ে যাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বিদেশিসহ ১৬ জন নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০