সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর ভাঙন পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সোমবার বিকালে ট্রলার যোগে উপজেলার আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ ফেরিঘাট থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত ও সুগন্ধা নদীর ভাঙনে ঝুকিপূর্ণ রহমতপুর – মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজ ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে বাস্তবা চিত্র দেখে গেলাম। আমরা নদী ভাঙন প্রতিরোধে একটা প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রেরণ করবো। পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরিশাল সদর আসন-৫ এর সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম আমরা তাকেও অবহিত করবো। এছাড়া আড়িয়াল খাঁ নদীর সাম্প্রতিক ভাঙনে মীরগঞ্জ এলাকায় রহমতপুর ও চাদপাশা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পরায় বিকল্প সড়ক তৈরির জন্য পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। এব্যপারে ইউএনও বাবুগঞ্জ কে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত ভাঙন প্রতিরোধে কাজ শুরু হবে’।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মুলাদী জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, ওবায়দুল ইসলাম, মোঃ সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩