সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিরামপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে এক আদিবাসীর বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে পাঁচ সদস‍্যের একটি দল সুবিধা আদায়ের সময় মহল্লাবাসি দলের মেহেরাব বাবু (২৩) নামে ভূয়া একজনকে আটক করছে। বাঁকি চালজন পালিয়ে গেছে বলে এলাকাবাসিরা জানিয়েছেন। আটক ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী মেহেরাব বাবু উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলার প‍‍ৌর এলাকার মাহমুদপুর আদিবাসী মহল্লায় হুপেন মাঝির ছেলে রবেন মুরমুর বাড়িতে অর্থনৈতিক সুবিধা আদায়ের লক্ষ‍্যে আটক মেহেরাব বাবু সহ পাঁচজনের একটি ভূয়া ডিবি পুলিশের দল বাড়ির সদস‍্যদের চাপ প্রয়োগ করে। এসময় প্রতিবেশীরা তাদের গতিবিধিতে পুলিশি ভাবের অমিল লক্ষকরে তাদের পরিচয় বিষয়ে চ‍্যালেঞ্জ করলে তারা দলছুটের চেষ্ঠা করে। এ সময় মহল্লাবাসিরা মেহেরাব বাবুকে আটক করলে অন‍্যান‍্য চারজন দ্রুত পালিয়ে যায়। বিষয়টি আদিবাশী মহল্লা থেকে থানায় খবর দিলে খবর পেয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক(এস আই) তাজুরুল ইসলাম সঙ্গীয় সৈনিকসহ ঘটনাস্থলে এসে আটক মেহেরাব বাবুকে জিজ্ঞাসা বাদে ভূয়া ডিবি পুলিশ সদস‍্য প্রমাণিত হলে তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া ডিবি পুলিশের পরিচয় প্রদানকারী আটক ব‍্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক ১

আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩