সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জীবননগরে বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ওজনের১৭ টি স্বর্ণের বার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর পাতিলা ফার্ম সংলগ্ন সীমান্ত থেকে বিজিবির মহেশপুর-৫৮ এর জোয়ানরা প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা রাতে সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় জীবননগর দত্তনগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণেরবার পাচার হবে।খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান করেন। বিকেল ৫টায় এক ব্যক্তি মোটর সাইকেল যোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু ধাওয়া করে।
মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল বেল্টের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ওজনের১৭ টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩