সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে গাড়ির কাগজপত্র না থাকায় ৯টি মামলা ১৩ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারপুর এলাকায় পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে ১৩ই অক্টোবর রবিবার একটার দিকে বাস ও মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৯ টি মামলা ও ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ঝালকাঠি জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর এসিল্যান্ড মোঃ সাইদুজ্জামান( হিমু) আর ডি সি অংচিং মারমা এবং বিআরটিএ পরিদর্শক অনিমেষ মন্ডল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তাদের সাথে ঝালকাঠি জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আরডিসি) অংচিং মারমা বলেন ঝালকাঠির জেলা প্রশাসক জনাব ফারাহ্ গুল নিঝুম স্যারের নির্দেশে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্টে ৯ টি মামলা রেকর্ডভুক্ত ও ৫ টি মুচলেকা সম্পাদিত হয়েছে। রেকর্ডভুক্ত মামলায় ৯ জন বাস ও মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন বাস/মোটরযান চালানোর দায়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর ৫ জন চালককে আটকের পর মুচলেকামূলে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গাড়ির কাগজপত্র না থাকায় ৯টি মামলা ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩