সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ওয়েনহেং ঝাও এবং জিনচাও ওয়েই।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

জানা গেছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিও’র বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, জিনচাও ওয়েই এর বয়স প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেছেন, তাদের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।

অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত। সূত্র: মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট, রয়টার্স, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চীনের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৫:০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩