সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দামুড়হুদায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভৈরব নদীতে প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষনীয় নৌকা বাইচে উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি দল এ নৌকা বাইচে অংশ গ্রহন করে। নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত হয়ে এ নৌকা বাইচ শুরু হয় বাঘাডাঙ্গা-কাঞ্চন তলার নদীমোড় থেকে প্রায় এক কিলোমিটার নদী পথে কয়েক রাউন্ডে চলে নৌকা বাইচ। ঠিকারী, কাশির বাদ্যে ও তালে জারি সারি গান গেয়ে ও বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী ভৈরব নদীর পাড়ে এসে হাজির হন। আনন্দ উপভোগের পাশাপাশি উপজেলার লোকের মধ্যে সেতু বন্ধনও তৈরি হয়। এ বাইচে বাড়তি আকর্ষন ছিল নৌকায় নৌকায় মেলা। নৌকা বাইচ দেখতে সকল নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি এসআই ইমরান হোসেন ও এএসআই মোসলেম উদ্দিন, শরীফ মেম্বরসহ এলাকার সুধীজন।পরে তারা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩