সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ জোতবানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান আব্দুর রাজ্জাক মন্ডল,চাইলেন জনগণের দোয়া ও সমর্থন ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২ হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ মোল্লা সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন। চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু দিওড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা মোস্তাফিজুর রহমানের, চাইলেন দোয়া ও সমর্থন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির হোসেন কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেন এমপির বিশেষ উদ্যোগ রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, আটক দুলাভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১১ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা।

কর্ণফুলী থানার ওসি মো. শরীফ বলেন, রোববার সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন। গ্রেপ্তার ফারুককে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, আটক দুলাভাই

আপডেট সময় : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫