সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদ,প্যাড কাগজ,সীল সহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ার গৈলা ও উজিরপুরের সাতলা ইউনিয়নের চেয়ারম্যানদের সীল,প্যাড, ওয়ারিশ সনদ তৈরী করে জালিয়াতির সময় দুইজনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানার পুলিশ।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে মামলার বরাদ দিয়ে জানান আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাটের সুবিন্দু রায়ের কম্পিউটারের দোকানে বসে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু ও উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের নামের সীল, ইউনিয়ন পরিষদ সচিবের সীল, ইউনিয়ন পরিষদের গোল সীল, চেয়ারম্যানের প্যাডের কাগজ, ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদ তৈরী করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তার এই কাজে সহযোগীতা করে আসছিল উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের হরিচরন বল্লভের ছেলে অমল বল্লভ। ২৪ জুন শনিবার রাতে এসব কাগজপত্র তৈরীর সময় গোপন সংবাদের ভিত্তিতে কম্পিটারের মালিক ও সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করে এস আই মিল্টন মন্ডল। এসময় সুবিন্দু রায়ের কম্পিউটারও জব্দ করা হয়। পরে ২৪ জুন শনিবার রাত ১১টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় প্রতারনা মামলা দায়ের করে। ২৫জুন রোববার তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আরো জানান এরা দীর্ঘদিন ধরে চেয়ারম্যানদের সীল,কাগজপত্র তৈরী করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে থানায় মামলা দায়ের করে বরিশাল প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদ,প্যাড কাগজ,সীল সহ গ্রেফতার ২

আপডেট সময় : ১০:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩