আমতলীতে ‘ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০১:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ আমতলীতে কথিত ম্যাগনেটিক পিলারসহ মজিদ গাজী (৬০) নামে একজনকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মজিদ গাজী ওই গ্রামের মৃত্যু মোমেন গাজীর ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই মো. বশির আহম্মেদ ও এস আই জ্ঞান বাবুর এর নেতৃত্বে একটি টিম অভিযানে পরিচালনা করে মজিদ গাজীর পাকের ঘরে থাকা একটি ব্রিটিশ আমরের কথিত ম্যাগনেট পিলারসহ মজিদ গাজীকে আটক করা হয়। উদ্ধারকৃত পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, গোলাকার প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১ কেজি ২’শ গ্রাম।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন, আটক মজিদ গাজীর বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























