সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দূর্গম পাহাড়ে আবারো ২০০ বিঘা গাঁজার ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ে আনুমানিক ২০০বিঘা গাঁজা ধ্বংস করলো সেনাবাহিনী।
ইতিপূর্বে বস্তা ভর্তি গাঁজা আটকের খবর পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে বিশাল বিশাল গাঁজা চাষের জমির খোঁজ পাওয়া যাচ্ছে। এরকম একটি গাাঁজা চাষের সন্ধান মিললো খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দুর্গম পাহাড়ে দুল্যাতলী নামক এলাকায়। গোপনে খবর পেয়ে ২জানুয়ারি বৃহস্পতিবার মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দল গাঁজার ক্ষেতের খোঁজ পেয়ে ধ্বংস করে। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, কৌশলে এই দুর্গম এলাকা বলে গাঁজা চাষের নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এখন গাঁজা চাষের মৌসুম। দুর্গম এলাকার কিছু উপজাতীয় জনগোষ্টি এ গাঁজা চাষে সম্পৃক্ত হচ্ছে।
মাটিরাঙা থানার পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মদ সাংবাদিকদের জানান, এলাকাটি এতই দুর্গম যে পুলিশের নজরদারি রাখা অনেকটা কঠিন। কৌশলে পাহাড়ি গ্রামের উপজাতীয় লোকজন গাঁজার আবাদ করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায় নি, তবে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়েও মহালছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ২একর জায়গা জুড়ে লাগানো গাাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূর্গম পাহাড়ে আবারো ২০০ বিঘা গাঁজার ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী

আপডেট সময় : ০৩:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০