সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

৭৮ দিন পর বরিশালে ফিরলেন সাদিক আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস তাপসকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৭৮ দিন পর বরিশাল ফিরেছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। এতে সাদিকবিরোধী বলয় আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু। পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি সড়কপথে বরিশাল ফেরেন।

গত ৫ এপ্রিল থেকে সাদিক আবদুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকদিন ছিলেন ভারতের আজমির শরীফে।

বরিশালের সাদিক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই বরিশাল নগরীর প্রবেশমুখ গড়িযারপাড় মোড়ে অপেক্ষা করছিলেন। সেখানে পৌঁছার পর সাদিক ও যুবলীগ চেয়ারম্যান পরশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলসহ শোভাযাত্রা করে তাদের কালিবাড়ি সড়কে সাদিকের বাসা পর্যন্ত পৌঁছে দেন। এসময় ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে সাদিক তার কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানান।

আগামী শনিবার বরিশাল নগর ভবনের সামনে শান্তি সমাবেশ করবে যুবলীগ। এ উপলক্ষে প্রস্তুতি সভা করতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বরিশাল এসেছেন। সাদিক আবদুল্লাহ তার তার সঙ্গে এসেছেন। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। এ ছাড়া আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সাদিকের।

সাদিকপন্থী হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নাঈমুল ইসলাম লিটু বলেন, আমরা আগেও যেভাবে সাদিকের রাজনীতি করেছি, এখনও সেভাবে মাঠে থাকব।

বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র কিনতে গত ৪ এপ্রিল রাতে লঞ্চযোগে ঢাকা যান মেয়র সাদিক। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ১৫ এপ্রিলের সভায় তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় মনোয়ন দেওয়া হয়। এরপর থেকে বরিশালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। নগর রাজনীতিতে গত ১০ বছরের একক আধিপত্য হারান সাদিক। এমনকি ১২ জুনের নির্বাচনে চাচাকে ভোট দিতেও বরিশাল আসেননি তিনি।

বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহর পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। তবে মেয়র হিসেবে আবুল খায়ের আগামী ৩ জুলাই শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭৮ দিন পর বরিশালে ফিরলেন সাদিক আবদুল্লাহ

আপডেট সময় : ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩